শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • আওয়ামী লীগের সাবেক সাংসদ ফয়জুর রহমান ও বুবলী গ্রেফতার

    আওয়ামী লীগের সাবেক সাংসদ ফয়জুর রহমান ও বুবলী গ্রেফতার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ মোট ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গ্রেফতার হওয়া দুই সাবেক এমপি হলেন—ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী।

    ডিবি পুলিশ জানায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংগঠনের নিষিদ্ধ কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ছাড়াও অন্যান্য ফৌজদারি ধারায় অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

    গ্রেফতারদের সোমবার আদালতে তোলা হতে পারে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

    রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

    তবে কোথায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে ডিবি থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন