শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নতুন পে স্কেলে সরকারি বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা

    নতুন পে স্কেলে সরকারি বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে এক দশক পর জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। কমিশন ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে এবং আগামী ছয় মাসের মধ্যে নতুন বেতন স্কেলের সুপারিশ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    কমিশন বর্তমানে সাধারণ নাগরিক, সরকারি চাকুরিজীবী, সরকারি প্রতিষ্ঠান (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ) এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির কাছ থেকে বেতন কাঠামো সম্পর্কে উন্মুক্ত মতামত গ্রহণ করছে। মতামত গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর। এর পরে কমিশন বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করবে।

    নতুন কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ‘১০ বছর পর কমিশন গঠিত হয়েছে, এই সময়কালে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। তাই সংশ্লিষ্টদের চাহিদাও বেড়েছে। নতুন সুপারিশ প্রণয়নে মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হবে, যাতে মানুষ খুশি হন।’

    বর্তমান ১ম থেকে ২০তম গ্রেড ভেঙে পুনর্বিন্যাস করার সম্ভাবনা রয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিশন শেষ পর্যন্ত কোনটি সুপারিশ করবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

    কমিশনের সদস্যরা ইঙ্গিত দিয়েছেন যে নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে। এর ফলে ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন হতে পারে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন ১৬ হাজার ৫০০ টাকা। নতুন নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের বেতন শুরু হবে ৪৪ হাজার টাকা থেকে, যা বর্তমানে ২২ হাজার টাকা।

    তিনি আরও জানান, বর্তমানে যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ১২:১, ১০:১ বা ৮:১ অনুপাতে আলোচনা চলছে, তা কমিশনের নজরে আছে। এজন্য ২০টি গ্রেড ভেঙে গ্রেড সংখ্যা কমিয়ে বেতনের অনুপাত সামঞ্জস্য করার চিন্তাভাবনা করা হচ্ছে।

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ইতোমধ্যে জানিয়েছেন, নতুন পে স্কেল ২০২৬ সালের শুরু (জানুয়ারি/মার্চ/এপ্রিল) থেকেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা হবে না।’

    ২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
    এদিকে সিদ্ধান্ত নিতে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভূটানের বেতন কাঠামোও পর্যালোচনা করা হচ্ছে।

    প্রসঙ্গত, বাংলাদেশে সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তৎকালীন স্কেলে সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকায় বৃদ্ধি পেয়েছিল (১৯৫ শতাংশ) এবং সর্বনিম্ন বেতন ৪ হাজার থেকে ৮ হাজার ২৫০ টাকায় বৃদ্ধি পেয়েছিল (২০১ শতাংশ)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন