শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • বিগত সরকারের শিক্ষা খাতের অনিয়মের শ্বেতপত্র আসছে: শিক্ষা উপদেষ্টা

    বিগত সরকারের শিক্ষা খাতের অনিয়মের শ্বেতপত্র আসছে: শিক্ষা উপদেষ্টা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে শ্বেতপত্র প্রকাশের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার চৌধুরী। রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

    শিক্ষা উপদেষ্টা বলেন, এতে বিগত সরকারের সময় অপ্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষায় চটকদার জিপিএ ফাইভ, অবকাঠামোগত ও আর্থিক অনিয়ম এবং এমপিও করতে দলীয় বিবেচনার বিষয়গুলো উঠে আসবে।

    তিনি বলেন, নির্ভূল ও মানসম্মত পাঠ্যপুস্তক প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি এনসিটিবির বিধিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এ সময় উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

    অভ্যুত্থানের পর শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে মন্ত্রণালয়য় নিরলসভাবে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, মানসম্মত, অন্তর্ভূক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী হিসেবে গড়ে তুলতে চাই। পুঁথিগত বিদ্যার পাশাপাশি মননের বিকাশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

    এ সময় মাইস্টোন ট্রাজেডিতে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন