শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

    তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরে এসেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সোমবার (৬ অক্টোবর) তিনি দেশে প্রত্যাবর্তন করেন, যা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

    এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force এর আমন্ত্রণে ১-৫ অক্টোবর তুরস্ক সফর করেন। সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

    এ ছাড়াও বিমান বাহিনী প্রধান Turkish Aerospace Industries সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

    বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

    এর আগে গত ১ অক্টোবর (বুধবার) সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিমান বাহিনী প্রধান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন