শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে নতুন জাতীয় দিবস ঘোষণা

    ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে নতুন জাতীয় দিবস ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি দুই দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

    পোস্টে জানানো হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা। 

    এতে আরও জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। এতে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিন হিসেবেও আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী (৭ অক্টোবর) ও বিডিআর ম্যাসাকার দিবস (২৫ ফেব্রুয়ারি) অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই দুটি দিবস জাতীয়ভাবে পালিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন