শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • হাসিনা-জয়সহ ২৮ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ, জারি মাত্র চারটি

    হাসিনা-জয়সহ ২৮ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ, জারি মাত্র চারটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনা ও জয়সহ ২৮ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশের জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত মাত্র চারটি নোটিশই জারি হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এদের মধ্যে একজনকে দেশে ফেরানো গেছে। জুলাইয়ের অভ্যুত্থানের বিভিন্ন মামলার আসামি হলেও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তাসহ অন্য কারও বিরুদ্ধে ইন্টারপোল কোনো নোটিশ জারি করেনি। কর্মকর্তাদের মতে, সংস্থার নিজস্ব আইনি প্রক্রিয়া থাকায় আবেদন করা মাত্রেই নোটিশ জারি হয় না।

    জুলাই অভ্যুত্থানে গণহত্যাসহ নানা অপরাধের মামলায় পলাতক ২৮ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আবেদন করে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

    গত এক বছরে তিন ধাপে এসব আবেদন করা হয়। এর মধ্যে শুধু পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, আরিফ সরকার, মহসিন মিয়া ও আওলাদ হোসেনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)।

    পুলিশ সদরদপ্তর বলছে, বিদেশে পলাতক ২৪ আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন ঝুলে আছে। তাদের মধ্যে আছেন শেখ হাসিনা, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ, ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা।

    বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) শাহাদাত হোসাইন বলেন, ভিন্ন দেশে অবস্থানরত কোনো আসামিকে ধরতে ইন্টারপোলে আবেদন করা হলে সংস্থার নিজস্ব কিছু আইনি বিষয় বিবেচনার পর রেড অ্যালার্ট জারি হয়।

    সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইফুল হক সাইফ বলেন, কোনো দেশের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি না থাকলে সেখান থেকে কাউকে দেশে ফেরানো কঠিন।

    ইন্টারপোলের ওয়েবসাইটে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬ হাজার ৫১৭ জন ওয়ান্টেড ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ রয়েছে। এর মধ্যে বাংলাদেশি ৬০ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন