শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • তিন দেশ থেকে সার আনছে বাংলাদেশ

    তিন দেশ থেকে সার আনছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সৌদি আরব, চীন ও কানাডা থেকে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির ছয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার (০৭ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের ৪০তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

    শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিএন্টস কোম্পানি থেকে ১৫৯ কোটি ৯৯ লাখ টাকায় ৩য় লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে। যার প্রতি মেট্রিক টনের মূল্য ৪৩৫ মার্কিন ডলার।

    কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড থেকে ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকায় (প্রতি মেট্রিক টন ৭৬৮.৭৫ ডলার) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (৪র্থ লট), ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকায় (প্রতি মেট্রিক টন ৭৬৮.৭৫ ডলার) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (৫ম লট), ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকায় (প্রতি মেট্রিক টন ৭৬৮.৭৫ ডলার) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (৬ষ্ঠ লট) আমদানি করা হবে।

    কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে ৩৮৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকায় দশম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে। যার প্রতি মেট্রিক টন সারের মূল্য ৭৮৪ মার্কিন ডলার। 

    কৃষি মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় বিএডিসি কানাডার কানাডিয়ান কমার্সিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ১৭৪ কোটি ৪২ লাখ টাকায় ৮ম লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয় করবে। যার প্রতি মেট্রিক টন সারের মূল্য ৩৫৬ দশমিক ২৫ মার্কিন ডলার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন