শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • আশ্বিনের বৃষ্টিতে ঢাকায় যানজট ও জনদুর্ভোগ বাড়ল

    আশ্বিনের বৃষ্টিতে ঢাকায় যানজট ও জনদুর্ভোগ বাড়ল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় আশ্বিনের শেষের ঝিরিঝিরি বৃষ্টিতে কর্মজীবী মানুষদের ভোগান্তি বেড়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

    বৃষ্টিতে অনেকেই ছাতা নিয়ে রাস্তায় বের হয়েছেন, কেউ বা ভিজে পথে চলাচল করছেন। গণপরিবহনে যাত্রীদের ভিড় বেড়ে গেছে, ফলে বাসে ওঠা ও চলাচল আরও কঠিন হয়ে পড়েছে। রিকশা ও সিএনজি চালকেরা স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া নিচ্ছেন, যা জনদুর্ভোগ আরও বাড়াচ্ছে।

    হাবিবুল্লাহ নামে এক ব্যবসায়ী বলেন, সকালে বৃষ্টিতে ভিজেই একটি কাজে কারওয়ান বাজার গিয়েছিলাম। সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়ায় আজ সকাল থেকে রাজধানীতে কাজে বের হওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। সবাই ছাতা নিয়ে কেউবা বৃষ্টিতে ভিজেই চলাফেরা করছেন। বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই ঝড়-বৃষ্টিতে মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

    একই অভিজ্ঞতার কথা জানিয়ে রামপুরা ব্রিজ সংলগ্ন স্থানে বাসের জন্য অপেক্ষমাণ খোরশেদ আলম। তিনি বলেন, বৃষ্টির কারণে গণপরিবহনে প্রচণ্ড ভিড়। ইচ্ছে করলেও বাসে ওঠা যাচ্ছে না। রিকশা-সিএনজি চালকেরাও সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। শত শত মানুষ ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন, হেটেও কেউ গন্তব্যে যেতে পারছে না আবার গণপরিবহণও পাচ্ছেন না। 

    এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

    পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন