শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ইসি মাছউদের সুপারিশ: একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

    ইসি মাছউদের সুপারিশ: একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজন করলে অতিরিক্ত অর্থ ব্যয় এড়ানো সম্ভব। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন যথেষ্ট সক্ষমতা রাখে একসাথে দুই ভোট পরিচালনার জন্য। এই পদ্ধতিতে সময় এবং খরচ দুটোই বাঁচবে।

    ইসি বলেন, “যদি দুটি ভোট একসাথে নেওয়া যায়, তবে প্রাকৃতিকভাবে বাজেটের অপচয় রোধ করা সম্ভব হবে। আমরা প্রশাসনিকভাবে প্রস্তুত।” তিনি আরও উল্লেখ করেছেন, ভোটারদের সুবিধার্থে এবং সরকারি অর্থ সাশ্রয় করার দিক বিবেচনা করেই একই দিনে ভোটের প্রস্তাব রাখা হচ্ছে।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    আবদুর রহমানেল মাছউদ বলেন, জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজনে ঘোষিত ফেব্রুয়ারির সময়ে কোনো প্রভাব ফেলবে না। 

     ব্যয় সাশ্রয়ের কথা জানিয়ে তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে গণভোট হলে বড় ব্যয় সাশ্রয় হবে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে সম্ভব। তবে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ কিছু বাড়ানো লাগতে পারে। এতে আইনগত কোনো সমস্যা থাকার কথা নয়।

    এই নির্বাচন কমিশনার বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। গণভোটে থাকবে জুলাই সনদের ধারা নিয়ে পক্ষে-বিপক্ষে মত। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে, রাজনৈতিক ঐকমত্যের ওপর। সরকার চাইলে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন