শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • কিছু মহল জুলাই নিয়ে কাজ করলে বাজেট নিয়ে প্রশ্ন তোলে: আসিফ মাহমুদ

    কিছু মহল জুলাই নিয়ে কাজ করলে বাজেট নিয়ে প্রশ্ন তোলে: আসিফ মাহমুদ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন, জুলাই অভ্যুত্থান সম্পর্কিত কোনো উদ্যোগ বা কাজ শুরু করলে কিছু মহল তা নিয়ে বাজেট সংক্রান্ত প্রশ্ন তুলতে চায়।

    আজ রোববার (১২ অক্টোবর) বিকেলে ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদের আমলে ভাস্কর্য হতো, এর থেকেও ছোট অবকাঠামো হতে দেখেছি, যেগুলোর বাজেট ৩০০ থেকে ৪০০ কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে। কিন্তু তখন তাদের এমন কথা বলতে দেখতাম না। এখন বলছে কারণ এটা জুলাই নিয়ে কাজ হচ্ছে।

    তিনি আরও বলেন, তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন আলোচনা করেন। জুলাই নিয়ে শহরে যেন কোনো কাজ না করা হয়, সেজন্য একটা চাপ সৃষ্টির চেষ্টা করেন। তবে জুলাইয়ের প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়ার কাজ করবো।

    এ সময় ৪৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বলেন, শহীদদের স্মরণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

    প্রসঙ্গত, ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শহীদদের স্মরণে ৯০ ফুট উচ্চতার একটি টাওয়ার নির্মাণ করা হবে। সেখানে ২০ ফুট উচ্চতার কংক্রিটের টাওয়ারের ওপরে শহীদদের নাম খচিত ৭০ ফুট উচ্চতার ব্রোঞ্জ নির্মিত টাওয়ার থাকবে। স্মৃতিস্তম্ভ এলাকায় ২০টি এপিটাফ থাকবে। কার্ভ ওয়ালের বাইরের অংশে ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ এবং ১৯৯০ সালের বিভিন্ন ঘটনাপ্রবাহ কংক্রিটের ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন