শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • পুলিশের গুলির পর ব্রিজের নিচে ফেলে দেওয়া হয় হৃদয়কে

    পুলিশের গুলির পর ব্রিজের নিচে ফেলে দেওয়া হয় হৃদয়কে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী হৃদয়ের মরদেহ তুরাগ নদীর কড্ডা ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছিল বলে আদালতে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এক মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এ তথ্য জানান। এ সময় আদালতের বড় পর্দায় হৃদয়ের মৃত্যুর ভিডিও প্রদর্শিত হলে ট্রাইব্যুনালকক্ষে নেমে আসে নীরবতা, উপস্থিত অনেকে অশ্রুসজল হয়ে পড়েন।

    প্রসিকিউটর জানান, জিজ্ঞাসাবাদে কনস্টেবল আকরাম স্বীকার করেছে যে, সে হৃদয়কে গুলি করে হত্যার পর সহকর্মীদের সঙ্গে মিলে লাশ তুরাগ নদীর কড্ডা ব্রিজের নিচে ফেলে দেয়। 

    ঘটনাটি ঘটে গত বছরের ৫ আগস্ট। ভিডিও ফুটেজে দেখা যায়, কলেজপড়ুয়া হৃদয়কে কয়েকজন পুলিশ সদস্য মারধর করছেন। একপর্যায়ে একজন পুলিশ সদস্য দৌড়ে এসে পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি চালায়। কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন হৃদয়। এরপর পুলিশ সদস্যরা তার নিথর দেহ টেনে হিঁচড়ে দূরে নিয়ে যায়। 

    নিহত হৃদয়ের পরিবার জানায়, ঘটনার পর থেকে তার লাশ ফেরত দেয়নি পুলিশ। কোথায় দাফন বা ফেলে দেওয়া হয়েছে, তা তারা জানেন না।

    ভিডিওর মাধ্যমে শনাক্ত হওয়া কনস্টেবল আকরামকে গত ৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, যার নম্বর ৩/২৫। 

    জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন