শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধে দুর্ভোগে নগরবাসী

    ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধে দুর্ভোগে নগরবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অধ্যাদেশ সংশোধন এবং শিক্ষক-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় তারা এই কর্মসূচি পালন করছে। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে এবং কর্মজীবীরা পড়েছেন চরম দুর্ভোগে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন। তারা সেখানে ব্যানার-প্ল্যাকার্ড হাতে অধ্যাদেশ সংশোধনের দাবিতে স্লোগান দিতে থাকেন।

    শিক্ষার্থীদের অভিযোগ, নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের বর্তমান ধারায় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শাখা বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শত বছরের ঐতিহ্য নষ্ট হবে বলে মনে করেন তারা।

    এর আগে সোমবার ঢাকা কলেজে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে কমনরুমে আটকে রাখেন। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনেন।

    এসময় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও স্নাতকের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়ান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন