শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • অনলাইনেই সম্পন্ন হবে জামিননামা প্রেরণের প্রক্রিয়া : ড. আসিফ নজরুল

    অনলাইনেই সম্পন্ন হবে জামিননামা প্রেরণের প্রক্রিয়া : ড. আসিফ নজরুল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, হয়রানি কমাতে আগামীকাল (বুধবার) থেকে অনলাইনে জামিননামা পাঠানোর ব্যবস্থা চালু করা হবে। নতুন এ ব্যবস্থায় জামিন অনুমোদনের পর মাত্র এক ক্লিকেই জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে, ফলে প্রক্রিয়াটি আরও দ্রুত ও স্বচ্ছ হবে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

    আইন উপদেষ্টা বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রিম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। তাই, সাধারণত মানুষের হয়রানি কমাতে জামিননামা অনলাইনে পাঠানো হবে। কাল (বুধবার) থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে।

     তিনি বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি, কারও কোনো সহযোগিতা ছাড়া। 

    ড. আসিফ নজরুল আরও বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন