শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • মার্কিন দূতাবাসে বাড়ল নিরাপত্তা, মোতায়েন সোয়াট টিম

    মার্কিন দূতাবাসে বাড়ল নিরাপত্তা, মোতায়েন সোয়াট টিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ জোরদার করা হয়েছে। দূতাবাসটির নিরাপত্তায় ডিএমপির বিশেষায়িত সোয়াট টিম মোতায়েন করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, হামলার আশঙ্কায় সুনির্দিষ্ট হুমকির তথ্য পাওয়ার পর মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়।

    সোয়াট সদস্যরা বিশেষায়িত অভিযানের জন্য প্রশিক্ষিত এবং তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ও বিশেষ সরঞ্জাম রয়েছে। তারা দূতাবাস এলাকার নিরাপত্তা সর্বোচ্চ স্তরে নিশ্চিত করছে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) ডিএমপির গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মাসুদ আলম বলেন, নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় মার্কিন দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    তবে নিরাপত্তা ঝুঁকিটি কী ধরনের এবং সুনির্দিষ্ট হুমকির তথ্যটি কী তা বলেননি এসি মাসুদ কিংবা অন্য কর্মকর্তারা।

    পুলিশের একটি সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল একটি গোষ্ঠী। হামলা করতে পারে এমন তিনজনের পরিচয় এরইমধ্যে নিজস্ব তদন্তের বরাতে দূতাবাস কর্তৃপক্ষ‌ নিশ্চিত করেছে। এই তিনজনের নাম-পরিচয় ঠিকানা ও ছবিসহ তথ্য পেয়েছে দূতাবাস। এই তিনজনই বাংলাদেশি নাগরিক। পরে দূতাবাসের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে একটি চিঠি দেওয়া হয়। এছাড়া এই সন্দেহভাজন তিনজনের নামপরিচয় পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

    গোয়েন্দা সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার পর থেকে মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদারের কার্যক্রম হাতে নেয় পুলিশ। ‌এককথায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয় মার্কিন দূতাবাস ও তার আশপাশের এলাকায়। দূতাবাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ডিএমপির সিটিটিসির সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সেখানের নিরাপত্তা জোরদার করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন