শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ১৬ জন নিহতের মিরপুর অগ্নিকাণ্ডে শোক প্রকাশ স্বাস্থ্য উপদেষ্টার

    ১৬ জন নিহতের মিরপুর অগ্নিকাণ্ডে শোক প্রকাশ স্বাস্থ্য উপদেষ্টার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুর শিয়ালবাড়ির রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

    বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানান।

    শোকবার্তায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি জাতির জন্য এক বেদনাদায়ক ঘটনা। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তাদের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

    গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ১৬ জনের মৃত্যু হয় এবং আরও অনেকে দগ্ধ হন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন