শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • মিরপুর অগ্নিকাণ্ডে ১০ লাশ শনাক্ত

    মিরপুর অগ্নিকাণ্ডে ১০ লাশ শনাক্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুর রূপনগরের কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে স্বজনরা ১০ জনের মরদেহ শনাক্ত করেছেন। বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর বাকি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

    রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান জানিয়েছেন, আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি- ঢাকা মেডিকেলে আরও কয়েকটি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই-বাছাই করা হবে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে। এছাড়া স্বজনদেরও ডিএনএ নমুনা রাখা হবে। এরপর যেসব মরদেহ শনাক্ত করা হয়েছে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

    পুলিশের এই কর্মকর্তা বলেন, রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ হলেই লাশ হস্তান্তরের কার্যক্রম শুরু করা যাবে।

    উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরে সাততলা বিশিষ্ট একটি পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকাজে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি)। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন