শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • জনবহুল এলাকায় কেমিক্যাল গোডাউন না থাকার বিষয়ে স্ট্রং পলিসি থাকতে হবে: শারমিন মুরশিদ

    জনবহুল এলাকায় কেমিক্যাল গোডাউন না থাকার বিষয়ে স্ট্রং পলিসি থাকতে হবে: শারমিন মুরশিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনবহুল এলাকায় কেমিক্যাল গোডাউনের নিরাপত্তা না থাকার বিষয়ে কঠোর নীতি থাকা উচিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। বুধবার (১৫ অক্টোবর) তিনি রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ির অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের পর এ কথা বলেন।

    শারমিন এস মুরশিদ বলেন, ‘আমি এখানে দেখতে এসেছি এ ধরনের কেমিক্যাল যেখানে রাখা হয়, এগুলো হচ্ছে বেআইনি জায়গা। আমি মনে করি প্রথম যে জিনিসটি করতে হবে, সরকারকে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করতে হবে। যারা এটা করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে, যেন জনবহুল এলাকায় এ ধরনের ক্ষেত্রগুলো না থাকে।’   

    তিনি বলেন, ‘এর আগেও পুরান ঢাকায় এরকম ঘটনা ঘটেছে। যেহেতু ওটা একটি জনবহুল এলাকা, সে কারণে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার ফলে যেটা হয়েছে, প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে এবং এটা চিহ্নিত করে আমাদের অতিসত্বর জরুরিভাবে এগুলোকে উৎখাত করা দরকার। যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায়। যদি পলিসি পরিবর্তন করা দরকার, তাহলে সেটাই করতে হবে।’ 

    শারমিন এস মুরশিদ বলেন, ‘যে মানুষগুলো মারা গেছে, আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি, হাসপাতালে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক রয়েছে। আমাদের সমাজকর্মীরা সেখানে রয়েছে। তারা এটা ফলোআপ করবে এবং তাদের পরিবার পরিজন নিয়ে বসবে। যা যা সাহায্য সহযোগিতা করা সম্ভব আমরা সেটি করবো।’

    উপদেষ্টা বলেন, ‘নিখোঁজদের বিষয় ইনভেস্টিগেশন করতে হবে এবং সেটার খোঁজ নিতে হবে। এখানে ইনভেস্টিগেশন করতে হলে এক্সপার্ট সাহায্য লাগবে। এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটি করতে হবে। এখানে পুলিশসহ অনেককে লাগবে।’ 

    তিনি বলেন, ‘যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে সবকিছু নিয়ে ফলোআপের দায়িত্ব আমার মন্ত্রণালয়ের। আমি সেটি করবো। সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সে নিশ্চয়তা আমি দিচ্ছি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন