শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • অতি জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    অতি জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাইয়ে জাতীয় সনদ স্বাক্ষরের বিষয়টি নিয়ে দেশে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সনদটি কার্যকর করার পদ্ধতি ও বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষের অবস্থান ও সিদ্ধান্ত গ্রহণে সময় লাগায় প্রক্রিয়াটি এখনও চূড়ান্তভাবে শুরু হতে পারেনি।

    বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়ায় প্রশাসনিক এবং সামাজিক স্তরে বিভ্রান্তি দেখা দিতে পারে। পক্ষগুলি এখনো সনদের শর্ত ও প্রয়োগের বিষয়ে আলোচনায় ব্যস্ত। ফলে সাধারণ জনগণ এবং রাজনৈতিক অংশগ্রহণকারীদের মধ্যে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা বিরাজ করছে।

    এ অবস্থায় বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা ও কমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    এর আগে, কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এই কমিশনের প্রধান।

     কমিশনের সহসভাপতি আলী রীয়াজ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠকে মিলিত হবে।

    চিঠিতে বলা হয়, বৈঠকে অংশ নিতে প্রতিটি দলের দুজন প্রতিনিধির নাম বিকেল ৪টার মধ্যে কমিশনের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ে পাওয়া প্রতিনিধিরাই শুধু বৈঠকে অংশ নেবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন