শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • রূপনগরের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পাবে দুই লাখ, আহতদের চিকিৎসায় ৫০ হাজার : শ্রম মন্ত্রণালয়

    রূপনগরের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পাবে দুই লাখ, আহতদের চিকিৎসায় ৫০ হাজার : শ্রম মন্ত্রণালয়
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এছাড়া আহত শ্রমিকদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।

    বুধবার (১৫ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও দিয়েছে শ্রম মন্ত্রণালয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এ সহায়তা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

    প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরে সাততলা বিশিষ্ট একটি পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকাজে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি)। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারীর মরদেহ রয়েছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন