শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • আজ ‘মার্চ টু যমুনা’: কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি

    আজ ‘মার্চ টু যমুনা’: কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার আজ জনস্রোতে পরিণত হয়েছে। শিক্ষকরা কিছুক্ষণের মধ্যে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করবেন।

    সরকারের কাছে তাদের দাবি বাস্তবায়নের জন্য শিক্ষকরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহীদ মিনারে সমবেত হয়েছেন। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এই আন্দোলন শান্তিপূর্ণ হলেও সরকারের দৃষ্টি আকর্ষণ এবং দাবি বাস্তবায়নের জন্য এটি শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে।

    শিক্ষকদের সংগঠন জানিয়েছে, কর্মসূচি অনুযায়ী তারা শহীদ মিনার থেকে যমুনা পর্যন্ত শান্তিপূর্ণ র‍্যালি অনুষ্ঠিত করবে এবং সেখানে তাদের মৌলিক দাবি পুনর্ব্যক্ত করবেন।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়।

    শিক্ষকরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহীদ মিনারের চারপাশ ঘিরে অবস্থান নিয়েছেন। তারা ২০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শহীদ মিনারের মূল বেদির নিচে সারা দেশ থেকে আগত শিক্ষকরা বক্তব্য দিচ্ছেন।

    শিক্ষকরা জানান, কিছুক্ষণের মধ্যেই তারা যমুনার দিকে রওনা হবেন। তাদের দাবি না মানা হলে আমরণ অনশন করার পরিকল্পনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন