শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • চিফ প্রসিকিউটর বললেন, শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত

    চিফ প্রসিকিউটর বললেন, শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, একটি হত্যার জন্য একজনের একবারই মৃত্যুদণ্ড হওয়া সম্ভব। যদি তা গণনা করা হয়, তাহলে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে এটি বাস্তবায়নযোগ্য নয়।

    তাজুল ইসলাম মন্তব্য করেছেন, আইন অনুযায়ী অন্তত একবারের জন্যই যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয়, তা হলে এটি ন্যায়বিচারের পরিপন্থী হবে। তিনি বলেন, তার বক্তব্য কেবল আইনের সীমার মধ্যে বিচার ও ন্যায়বিচারের গুরুত্ব নির্দেশ করছে।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আদালতে যুক্তিতর্কের পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

    তাজুল ইসলাম বলেন, হেলিকপ্টার দিয়ে গুলি, বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। এ বিষয়গুলো যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে। 

    এ সময় ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

    চিফ প্রসিকিউটর বলেন, পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা হলে তাদের সর্বোচ্চ শাস্তিই হবে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছেন সেহেতু তার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। 

    এর আগে যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। পাশাপাশি আসামিদের সম্পদ বিক্রি করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও করে রাষ্ট্রপক্ষ।

    এদিকে আগামী ২০ অক্টোবর আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই যুক্তি খণ্ডন করবে। এরপর যুক্তি উপস্থাপন শেষ হলে পুনরায় যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। তারপর মামলাটি রায়ের দিকে যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন