শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • সংসদ ভবনের গেটে ৩ দফা দাবি নিয়ে জুলাই যোদ্ধারা

    সংসদ ভবনের গেটে ৩ দফা দাবি নিয়ে জুলাই যোদ্ধারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই মাসের অভ্যুত্থানে আহত ছাত্র ও সাধারণ জনগণকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে জাতীয় সংসদের গেটের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তারা মূলত ৩ দফা দাবি নিয়ে আন্দোলন করছেন।

    শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে তারা অবস্থান নেন। এর আগে তারা জাতীয় সংসদে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়।

    ওয়ারিয়র্স অব জুলাই নামে জুলাই যোদ্ধাদের সংগঠন থেকে আরও দুটি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে— আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই দুটি দাবি জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

    এর আগে আহত জুলাই যোদ্ধা জিহাদ হাসান বলেন, ‘সনদের ৫ম ধারায় জুলাইয়ে গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ড লিখেছে, কিন্তু সব হত্যাকাণ্ড বলতে কী বুঝিয়েছে, দুই পক্ষেরই তো আছে। আর শহীদ পরিবারদের সহায়তা ও নিরাপত্তা এখানে আহতদেরও যুক্ত করতে হবে। লাইনে ঘাটতি আছে।’ এসব জায়গায় পরিবর্তন চাই।

    তিনি আরও বলেন, আমরা কমিশনকে আপত্তির কথা জানিয়েছি। কিন্তু এখন পরিবর্তন সম্ভব না বলে তাদের জানানো হয়েছে। তাই তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বিষয়টি তুলেছেন। সে পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এটা সরকারের কাছে তুলে ধরে পরিবর্তন করার কথা বলবেন বলে জানিয়েছেন। তবে পরিবর্তন না হলে অবস্থান চালিয়ে যাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন