শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • মেট্রোরেল চলাচলের সময় বাড়ল এক ঘণ্টা

    মেট্রোরেল চলাচলের সময় বাড়ল এক ঘণ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল ও রাতের ট্রেন চলাচলের সময় আধা ঘণ্টা করে বাড়ানোয় যাত্রীদের মধ্যে সন্তোষের অনুভূতি দেখা গেছে।

    রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।

    আজ সকাল সাড়ে ৬টায় উত্তরা-উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে। যা এতদিন ছাড়তো সকাল ৭টা ১০ মিনিটে। রাতে মতিঝিল থেকে ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। শুধু তাই নয়, সপ্তাহের শুক্রবার মেট্রোরেল চালু হবে আগের বিকেল ৩টার বদলে আড়াইটায়।

    প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন। এ বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ বাড়াতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।

    এরআগে, গত বুধবার (১৫ অক্টোবর) মেট্রোরেল নির্মাণ-পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ট্রেন চলাচলে সময় বাড়ানোর বিষয়টি জানায়।

    ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানোর বিষয়ে চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন