শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • আমার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন: তৌহিদ আফ্রিদি

    আমার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন: তৌহিদ আফ্রিদি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টিভি চ্যানেল **মাইটিভি**র চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে, কনটেন্ট ক্রিয়েটর **তৌহিদ আফ্রিদি**কে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সোমবার (২০ অক্টোবর) সকালে তাদের আদালতে হাজির করা হয়।

    আদালত কক্ষে নিয়ে যাওয়ার সময় নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন।” এ সময় তৌহিদ হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরা ছিলেন।

    সোমবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

    এর আগে রোববার (১৯ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

    মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেয়।

    তাদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া মাথায় গুরুতর আঘাত পান। তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়।

    পথচারী লোকজন তাকে এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করে এবং উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে বাড্ডা মামলা করেন দুর্জয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন