শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • রাজধানীর ধানমন্ডি লেকে উদ্ধার অজ্ঞাত যুবকের দেহ

    রাজধানীর ধানমন্ডি লেকে উদ্ধার অজ্ঞাত যুবকের দেহ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা লেকে অচল অবস্থায় যুবকের দেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় ও মৃত্যুর কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে।

    গতকাল ধানমন্ডির পানসি রেস্টুরেন্টের পেছনের লেক থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

    ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বলেন, ধানমন্ডি পানসি রেস্টুরেনেন্টর পেছনের লেকে ওই যুবকের মরদেহ ভাসতে থাকে স্থানীয়রা। পরে আমাদের খবর দিলে আমরা ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। প্রাথমিকভাবে ধারণা করছি যুবকটি লেকের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন।

    এসআই আরও বলেন, আমরা এখন পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের সময় যুবকের পরনে ছিল কালো টি-শার্ট ও কালো জিন্স প্যান্ট। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন