শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়মাবলী জানালেন পরিবহন উপদেষ্টা

    ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়মাবলী জানালেন পরিবহন উপদেষ্টা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়ায় মূলত পরিবর্তন আনা হবে। নতুন ব্যবস্থায় লাইসেন্স গ্রহণ ও নবায়নের প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করা হবে। এর মাধ্যমে দুর্ঘটনা কমানো এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি জনগণের সুবিধা নিশ্চিত করা হবে।

    বুধবার (২২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে, সড়ক ও জনপথ অধিপ্তরে জাতীয় সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

    ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স পদ্ধতি পরিবর্তনের মূল কাজ হবে প্রশিক্ষণ এবং এজন্য যেসব আনুষঙ্গিক কমিটি আছে সেগুলো বাদ দেওয়া হবে। আর ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে লাইসেন্স নিতে হলে।

    তিনি আরও বলেন, প্রশিক্ষণকালীন ভাতাও দেওয়া হবে। সড়ককে নিরাপদ ও যানজটমুক্ত করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত চালক লাগবে।

    সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, বিআরটিএকে নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে সেবামূলক সংস্থা করতে চাই। এ ছাড়া বিআরটিসি, সেনাবাহিনীর বিভিন্ন মাধ্যম থেকে প্রশিক্ষণ নিতে হবে।

    প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, দুই ধরনের প্রশিক্ষণ হবে। সড়কের সাইন যেন বুঝতে পারেন, গাড়িকে যেন ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেন। শারীরিক সামর্থ্য, ডোপ টেস্ট করা হবে। সম্ভব হলে আগামী মাসের মধ্যে প্রশিক্ষণ শুরু করব।

    তিনি আরও বলেন, দ্বিতীয় সমস্যা ফিটনেসবিহীন গাড়ি। এগুলোকে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে এবং আরও সেটা বাড়বে—এগুলো দুর্ঘটনার অন্যতম কারণ। হেলমেট ব্যবহার প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, দেশে মোটরসাইকেল ব্যবহার বাড়ছে তাই দুর্ঘটনা ও মৃত্যুর হারও বাড়ছে এজন্য মানসম্মত হেলমেট ব্যবহারের ঝুঁকি এড়ানোর জন্য আমরা ১০ হাজার হেলমেট দেব আরোহীদের, সচেতনতা সৃষ্টি করতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সেতু সচিব মো. আবদুর রউফ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন