শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • বিদেশে অবস্থানরত করদাতাদের জন্য এনবিআরের নতুন ই-রিটার্ন সুবিধা

    বিদেশে অবস্থানরত করদাতাদের জন্য এনবিআরের নতুন ই-রিটার্ন সুবিধা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এখন থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা মোবাইল নম্বর ছাড়াই ই-মেইলের মাধ্যমে ওটিপি ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদিন ই-রিটার্ন সাইটে নিবন্ধনের সময় করদাতার নামে নিবন্ধিত বায়োমেট্রিক যাচাইকৃত বাংলাদেশি মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হতো। এতে প্রবাসীরা রিটার্ন দাখিলে সমস্যায় পড়ছিলেন। নতুন ব্যবস্থায় প্রবাসীরা ই-মেইলের মাধ্যমে ওটিপি গ্রহণ করে সহজেই ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

    এতে বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য বাধ্যতামূলক না হলেও তাদের অনেকেই অনলাইনে রিটার্ন দাখিল করতে চাচ্ছেন। তবে ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশের মোবাইল সিমে ওটিপি (OTP) প্রেরণ করা হয়। এ কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিল করতে সমস্যা হচ্ছিল। এই সমস্যা সমাধানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেছে।

    এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার পরিচিতি ও অবস্থান নিশ্চিতে তার পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর, ভিসা-সিলের কপি, ই-মেইল এড্রেস ইত্যাদি তথ্য এবং ছবি ereturn@etaxnbr.gov.bd- এই ইমেইলে পাঠিয়ে আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে ওটিপি (OTP) এবং রেজিস্ট্রেশন লিংক (Registration Link) পেয়ে যাবেন। পরবর্তীতে ওই লিংকের মাধ্যমে ই-রিটার্ন পোর্টালে ওটিপি (OTP) ব্যবহার করে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

    বিজ্ঞপ্তিতে এনবিআর আরও জানিয়েছে, অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো প্রকারের কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হয় না, তবে যেসব তথ্য-উপাত্তের ভিত্তিতে করদাতা ই-রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য এন্ট্রি করছেন, সেসব কাগজপত্র ও দলিলাদি তিনি নিজ হেফাজতে সংরক্ষণ করতে পারবেন।

    ২০২৫-২৬ কর বছরে এ পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারের বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে। এ ক্ষেত্রে বিশেষ এক আদেশের মাধ্যমে চলতি বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশে ও বিদেশে অবস্থানরত সব করদাতাদের ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ২০২৫-২০২৬ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন