শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • প্রথমবারের মতো আমেরিকা থেকে বাংলাদেশে এলো গমের বড় চালান

    প্রথমবারের মতো আমেরিকা থেকে বাংলাদেশে এলো গমের বড় চালান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরাসরি যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার ভিত্তিক গম আমদানি শুরু করছে। এই উদ্যোগের মাধ্যমে দেশটিতে খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং স্থানীয় বাজারে গমের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

    এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নর্স স্ট্রাইড নামক জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক এই গম আমদানি কার্যক্রমটি চলমান রয়েছে। 

    জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম  ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে  দ্রুত  গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

    উল্লেখ্য, ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন