শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নারায়ণগঞ্জে কারখানায় গ্যাস বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

    নারায়ণগঞ্জে কারখানায় গ্যাস বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় অবস্থিত এম, এস ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস লাইনের বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার নিচতলার বয়লার রুমে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থার তথ্য অনুসন্ধান করা হচ্ছে।

    দগ্ধরা হলেন- আল আমিন (৩০), আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), মো. নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

    বিস্ফোরণের সময় তারা বয়লার রুমে কাজ করছিলেন। হঠাৎ গ্যাস লাইনে বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তাদের শরীর ঝলসে যায়। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন সহকর্মীরা।

    ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ছয়জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। কার শরীরের কত শতাংশ পুড়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন