শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ঢাকা বিমানবন্দরে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রসহ ট্রলি উদ্ধার

    ঢাকা বিমানবন্দরে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রসহ ট্রলি উদ্ধার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রসহ একটি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ডগ স্কোয়াডসহ বিশেষ অভিযান পরিচালনা করে এই অস্ত্রসম্ভার জব্দ করা হয়। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল থেকে আরও তথ্য সংগ্রহ করছেন।

    এ বিষয়ে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম। তবে কী পরিমান গুলি, ম্যাগজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি। এটি জানালে আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো।

    তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র দাবি করেছে, ব্যাগ থেকে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

    জানা গেছে, রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আসে। এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন