শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ‘গার্ডিয়ান অব দ্যা আর্থ’ অ্যাওয়ার্ড অর্জন করল গণ উন্নয়ন কেন্দ্র

    ‘গার্ডিয়ান অব দ্যা আর্থ’ অ্যাওয়ার্ড অর্জন করল গণ উন্নয়ন কেন্দ্র
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তরাঞ্চলের চরাঞ্চলভিত্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক ক্ষমতায়ন এবং টেকসই পরিবর্তন আনার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণ উন্নয়ন কেন্দ্র ‘গার্ডিয়ান অব দ্যা আর্থ’ অ্যাওয়ার্ড লাভ করেছে। এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি সমাজসেবা, স্থানীয় সম্প্রদায়গুলোর সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশসম্মত উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসার প্রতিফলন।

    গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা ও সদস্যরা জানান, এই অ্যাওয়ার্ড তাদের জন্য নতুন উদ্দীপনা যোগ করবে এবং ভবিষ্যতে আরও বেশি সম্প্রদায়ভিত্তিক প্রকল্প পরিচালনা করার প্রেরণা জোগাবে। তারা আশা প্রকাশ করেছেন, স্থানীয় জনগণ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলিত হয়ে আরও বিস্তৃত টেকসই উন্নয়ন কার্যক্রম শুরু করতে পারবেন।

    শনিবার (২৫ অক্টোবর) ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওথমান।

    ‘গ্লোবার ল থিকার্স সোসাইটি’ (Global Law Thinkers Society) এই অ্যাওয়ার্ড প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

    গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। তিনি এই অর্জনকে উত্তরাঞ্চলের চরবাসীর প্রতি GUK-এর দীর্ঘদিনের অঙ্গীকার ও নিবেদনের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

    অন্যান্যদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয় বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী জয়া আহসানসহ দেশি ও বিদেশি আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন