শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ভারতীয় মিডিয়ার আলোচনায় বাংলাদেশের মানচিত্র, প্রধান উপদেষ্টা বললেন ‘কল্পনাপ্রসূত’

    ভারতীয় মিডিয়ার আলোচনায় বাংলাদেশের মানচিত্র, প্রধান উপদেষ্টা বললেন ‘কল্পনাপ্রসূত’
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সফররত পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সঙ্গে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এক ছবি সামাজিক ও ভারতীয় গণমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। ছবিটি প্রকাশের পর বিভিন্ন প্রেক্ষাপটে এবং রাজনৈতিক বিশ্লেষণে ভারতীয় মিডিয়াগুলোতে তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে।
    বিশ্লেষকরা ছবিটি কেবল একটি আনুষ্ঠানিক সাক্ষাতের মুহূর্ত হিসেবে দেখলেও অনেকে নানা কূটনৈতিক ও রাজনৈতিক ইঙ্গিত খুঁজতে শুরু করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

    সাক্ষাতের সময়ের অধ্যাপক ইউনূস পাকস্তানি জেনারেল সাহির শামশাদ মির্জার হাতে একটি স্মারক তুলে দিচ্ছেন, যাতে একটি মানচিত্র দেখা যাচ্ছে - আর সে মানচিত্রে 'ভারতীয় ভূখণ্ডের একটি অংশকে বাংলাদেশের মধ্যে অর্ন্তভুক্ত করে দেখানো হচ্ছে' বলে দাবি করা হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে।

    গত দুই দিনে ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশের পর মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

    এতে ভারতীয় গণমাধ্যমের দাবিকে 'সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত' বলে বর্ণনা করা হয়েছে।

    একই সাথে বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকাসহ সারাদেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্রের একটি সংকলন 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন