শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশ

    জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর জন্য ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ৪৮ সেকেন্ডের ভিডিও টিজারটি প্রকাশ করা হয়।

    ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ২০২৬ এর প্রচার অভিযান আজ (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে। প্রথম টিজারে গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন।

    তিনি বলেন, ফেব্রুয়ারি ২০২৬- এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।

    রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।

    প্রকাশিত টিজারের শুরুতেই আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে বলতে দেখা যায়, আমি ভারতে যেটা বলেছি যে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা যা করার আমি ভারতবর্ষের সরকারকে সেটা করার অনুরোধ করছি।

    পরপর প্রহসনের নির্বাচন করা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সে সময়ে দেশজুড়ে নিন্দার ঝড় তোলে। তার এ ভাইরাল বক্তব্য দিয়েই শুরু হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইনের প্রথম টিজার।

    টিজারে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক বলেন, সেইসব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে (জনগণকে) আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে।

    তিনি আরও বলেন, আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন