শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দুপুরে উপদেষ্টা বৈঠক

    প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দুপুরে উপদেষ্টা বৈঠক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে। বৈঠকটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

    বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

    সূত্র জানিয়েছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন প্রস্তুতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনাও এ বৈঠকের আলোচ্য সূচিতে থাকতে পারে।

    প্রধান উপদেষ্টার দপ্তরের একজন কর্মকর্তা বলেন, “দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। কয়েকটি বড় সিদ্ধান্তও আসতে পারে।”

    বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 'করবী হলে' অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। তবে সংবাদ সম্মেলনে কে কথা বলবেন, সে বিষয়ে কোন তথ্য জানানো হয়নি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। ধারণা করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে।

    জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে তা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে। 

    অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বা অন্য যেকোনো প্রয়োজনে সাধারণত ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন আয়োজিত হয়ে আসছে। এবারই প্রথম এই ব্রিফিং আয়োজন করা হলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

    এর আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দলই একমত হয়েছিল ঐকমত্য কমিশনের বৈঠকে, যদিও গণভোট আয়োজনের সময় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। কমিশন সনদ বাস্তবায়নের রূপরেখাতেও গণভোট আয়োজনের সুপারিশ রেখেছে। তবে গণভোট আয়োজনের তারিখ সরকারের ওপর ছেড়ে দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন