শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জোটবদ্ধ দলগুলোর ভোট হবে নিজ নিজ প্রতীকে, নতুন অধ্যাদেশ জারি

    জোটবদ্ধ দলগুলোর ভোট হবে নিজ নিজ প্রতীকে, নতুন অধ্যাদেশ জারি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনে জোটবদ্ধ দলগুলোর প্রতীক নিয়ে জটিলতা নিরসনে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। জারি করা হয়েছে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫’, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে— কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোট গঠন করলেও, নির্বাচনে অংশ নিতে হবে নিজস্ব প্রতীকে।

    সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। সংশোধনের ফলে আর কোনো রাজনৈতিক জোট বা মহাজোটের নামে একক প্রতীকে ভোট করার সুযোগ থাকছে না।

    নতুন আরপিও অনুযায়ী, দলগুলো চাইলে যৌথভাবে ইশতেহার ঘোষণা করতে পারবে বা নির্বাচনী সহযোগিতা করতে পারবে, তবে ভোটের ব্যালটে থাকবে শুধুমাত্র তাদের নিবন্ধিত দলীয় প্রতীক।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে বড় প্রভাব ফেলতে পারে।

    এর আগে, গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। সংশোধনীতে জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হলে বিএনপি আপত্তি জানায়। 

    তবে জামায়াত ও এনসিপি এ বিধান বহাল রাখার দাবি তোলে। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত সেই বিধান বহাল রেখেই অধ্যাদেশ জারি হলো।

    ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ একাধিক নিবন্ধিত দল বড় বা অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। জোট মনোনীত প্রার্থীদের নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে।

    নির্বাচনকে সামনে রেখে আরপিওতে সংযোজন-সংশোধনের পাশাপাশি ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন কাজও শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালাসহ বিভিন্ন বিধি-বিধান হালনাগাদ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন