শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • আওয়ামী লীগের যেকোনো কর্মসূচিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রেস সচিব

    আওয়ামী লীগের  যেকোনো কর্মসূচিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রেস সচিব
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি কোথাও ঝটিকা মিছিল, সভা বা সমাবেশের চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি জানান, সরকার দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে এবং কোনো উসকানিমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। নিষিদ্ধ সংগঠনের নামে জনসমাবেশ বা রাজনৈতিক প্রচার চালানোর যেকোনো উদ্যোগ কঠোরভাবে দমন করা হবে।

    প্রেস সচিব আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত না হয়।

    বুধবার (৫ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। যারা ঝটিকা মিছিল বা সভা-সমাবেশ করতে চাইবেন, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে। যারা মিছিল করবেন বা মিটিং করবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে সে নির্দেশনাই দেওয়া হয়েছে।’

    তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা পাশের দেশে বসে কী করছেন, তা পর্যবেক্ষণ করছে সরকার। শত শত মানুষকে হত্যা করায় তাকে “বুচার অব বেঙ্গল” বলা হয়েছে। নিষিদ্ধ দল আওয়ামী লীগ এখন আইসিটিসহ সব জায়গায় নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত। হাসিনার উসকানিতে যারা মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রমে অংশ নেবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

    প্রেস সচিব জানান, সরকার আইনশৃঙ্খলা রক্ষায় কোনো শিথিলতা দেখাবে না এবং নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন