শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • আবহাওয়ার পরিবর্তন শুরু, ধীরে ধীরে নামছে শীত

    আবহাওয়ার পরিবর্তন শুরু, ধীরে ধীরে নামছে শীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে ধীরে ধীরে শীতের আগমনী আমেজ ছড়িয়ে পড়ছে। ভোরে ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, বিশেষ করে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে পড়ছে হালকা কুয়াশা। তাপমাত্রা দিনভর স্বাভাবিক থাকলেও রাতের দিকে ক্রমেই নামছে পারদ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সারাদেশে শুষ্ক ও মেঘমুক্ত আবহাওয়া বিরাজ করবে, তবে রাতের তাপমাত্রা আরও সামান্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

    শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    প্রথম দিন (৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    দ্বিতীয় দিন (৮ নভেম্বর) থেকে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    তৃতীয় (৯ নভেম্বর) ও চতুর্থ (১০ নভেম্বর) দিনে দেশের সার্বিক আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ দুই দিনেই সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে।

    পঞ্চম দিন (১১ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

    বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন