শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ভোটের আমেজ ছড়ালো দ্বিতীয় টিজার: সামনে জাতীয় নির্বাচন–২০২৬

    ভোটের আমেজ ছড়ালো দ্বিতীয় টিজার: সামনে জাতীয় নির্বাচন–২০২৬
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় নির্বাচন–২০২৬ নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। শুক্রবার (৭ নভেম্বর) মুক্তি পেয়েছে নির্বাচন কমিশনের উদ্যোগে তৈরি দ্বিতীয় অফিসিয়াল টিজার।

    টিজারটিতে দেশের গণতান্ত্রিক চর্চা, ভোটারদের উৎসবমুখর অংশগ্রহণ এবং স্বচ্ছ নির্বাচনের প্রত্যয় তুলে ধরা হয়েছে। মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ড মিউজিক ও বাস্তবচিত্রের সংমিশ্রণে তৈরি এই ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

    ইসি কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনে প্রযুক্তি ও স্বচ্ছতা দুটোই হবে মূল বার্তা। টিজারের শেষে প্রদর্শিত হয়েছে— “ভোট দিই, দেশ গড়ি—আমাদের ভোট, আমাদের ভবিষ্যৎ”— এই স্লোগান।

    আগামী মাসে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে তৃতীয় টিজারও প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

    টিজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানি খাতুনের বাবা মো. নুরুল ইসলামকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‌আমরা এরকম সরকার চাই না, যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না।

    এতে আরও বলা হয়, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ দেখতে চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।

    শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।

    এর আগে, রোববার (২ নভেম্বর) প্রথম টিজার প্রকাশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার।  যেখানে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশ নিতে দেশের সকল নাগরিককে আহ্বান জানিয়েছেন গুমের শিকারদের পরিবারের হয়ে কাজ করা ও বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

    তিনি বলেন, বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬। দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন