শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ২০২৬ সালে ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিন সরকারি ছুটি

    ২০২৬ সালে ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিন সরকারি ছুটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ২০২৬ সালে ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন সরকারি ছুটি থাকবে। তথ্যটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে ২৮ দিন, যার মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

    একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। দু-একদিনের মধ্যে ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    চলতি বছরও দুই ঈদ ও পূজার ছুটি একই রকম ছিল। ছুটি বেশি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, দুর্ঘটনাও ছিল কম। এই অভিজ্ঞতার আলোকে আগামী বছরও দুই ঈদ ও পূজার ছুটি একই রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

    আগামী বছর ঈদুল ফিতরের দিন এবং আগে পরে দুই দিন করে মোট পাঁচ দিন ছুটি থাকবে। ঈদুল আজহার দিন, ঈদের আগে দুদিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে। অন্যদিকে দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং একদিন আগে মহানবমীর দিন ছুটি থাকবে।

    দুই ঈদের দু’দিন এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি। ঈদের আগে-পরের এবং পূজায় মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন