শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • গণতন্ত্রের পতাকাবাহী শহীদ নূর হোসেন স্মরণে জাতি আজ শ্রদ্ধাবনত

    গণতন্ত্রের পতাকাবাহী শহীদ নূর হোসেন স্মরণে জাতি আজ শ্রদ্ধাবনত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মদানকারী শহীদ নূর হোসেনের স্মৃতিতে আজ শ্রদ্ধায় নত জাতি। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেনের রক্তে লাল হয়ে উঠেছিল ঢাকার রাজপথ, যার মধ্য দিয়ে তৎকালীন সামরিক স্বৈরশাসনের পতনের আন্দোলন পায় নতুন গতি।

    সেদিন নূর হোসেন নিজের বুক ও পিঠে লিখেছিলেন— ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’। সেই স্লোগানই হয়ে উঠেছিল মুক্তিকামী মানুষের প্রাণের ভাষা। পুলিশের গুলিতে তার শহিদ হওয়া মুহূর্তেই গণতন্ত্রকামী আন্দোলনকে অনিবার্য পরিণতির দিকে ঠেলে দেয়।

    শুধু নূর হোসেনই নয়, ওই দিনে যুবলীগের নেতা নূরুল হুদা বাবুল ও ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও শহিদ হন। তাদের আত্মত্যাগে স্বৈরাচারবিরোধী তিন জোটের আন্দোলন আরও বেগবান হয়, অবশেষে গণতন্ত্রের বিজয়ে পরিণত হয়।

    নানা রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন আজ যথাযোগ্য মর্যাদায় পালন করছে শহীদ নূর হোসেন দিবস। রাজধানীর শহীদ নূর হোসেন স্কয়ারসহ সারাদেশে ফুলেল শ্রদ্ধা, আলোচনাসভা ও শপথের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে এই গণতন্ত্রযোদ্ধাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন