শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • কমিশন যাচাইয়ের পর নতুন পে স্কেল বাস্তবায়ন: অর্থ উপদেষ্টা

    কমিশন যাচাইয়ের পর নতুন পে স্কেল বাস্তবায়ন: অর্থ উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য একটি আলাদা কমিশন কাজ করছে। রিপোর্ট যাচাই করার পর এটি কার্যকর করা হবে। তিনি আরও জানিয়েছেন, সংশোধিত বাজেট কিছুটা কমানো হতে পারে।

    নতুন পে স্কেল বাস্তবায়নে পে কমিশনের জন্য আলাদা কমিশন কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

    সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন পে স্কেল বাস্তবায়নে পে কমিশনের আলাদা কমিশন কাজ করছে। রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করে তারপর তা বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তীতে বাস্তবায়ন করা হবে।’  

    সংশোধিত বাজেটের আকার কমানো হবে। তবে টাকার অঙ্কে খুব একটা হেরফের করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘বাজেট যখন দেওয়া হয়েছিল তখনকার বাস্তবতা অনুযায়ী সে বাজেট ঠিকই ছিলো। কিন্তু বাজেট বাস্তবায়ন করতে গিয়ে অনেক রকম ইস্যু চলে এসেছে। তাই বাজেট কিছুটা কমানো হবে।’

    অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘রমজান মাসের আগে চিনি ও সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এছাড়া বন্দরে পড়ে থাকা আমদানি করা পুরোনো গাড়ি স্ক্র্যাপ করে বিক্রির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন