শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষিত থেকে গেছে গণভোটে: পরওয়ার

    জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষিত থেকে গেছে গণভোটে: পরওয়ার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের দাবি ও প্রত্যাশা উপেক্ষা করে প্রধান উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের নির্দেশ দিয়েছেন। এতে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। তার মতে, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিটি নির্বাচনে কেন্দ্রভিত্তিক বিশৃঙ্খলার আশঙ্কা থাকে— এমন পরিস্থিতিতে গণভোটের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে।

    তিনি বলেন, আমরা এই সংকট নিরসনের জন্য দাবি ও আন্দোলন করে আসছি। কিন্তু সংকট রয়েই গেছে। আমাদের সমমনা দলগুলোও পর্যবেক্ষণ করে প্রতিক্রিয়া জানাবে।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং হয়।

    গোলাম পরওয়ার আরও বলেন, সন্ধ্যার পর নির্বাহী পরিষদের মিটিং হবে। সেখানে লিগ্যাল এক্সপার্টরা থাকবেন। পরে বিস্তারিত জানানো হবে।

    তিনি বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কার নিয়ে আলোচনা চলছিল। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, উপদেষ্টা জনগণের অভিপ্রায় বুঝবেন। কিন্তু সেটা হলো না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন