শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • সারাদেশে ভূমিকম্পে আহত ২০৮

    সারাদেশে ভূমিকম্পে আহত ২০৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২০৮ জন আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, ‘সব হাসপাতালে জরুরি বার্তা দেয়া হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হচ্ছে।’

    স্বাস্থ্য অধিদফতর জানায়, হতাহতের সংখ্যা বাড়ছে। টেলিফোনে পাওয়া তথ্যে দেখা গেছে—ঢাকাসহ গাজীপুর, নরসিংদী ও আশপাশের জেলাগুলোর বিভিন্ন হাসপাতালে আহত রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
     
    স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে প্রাণ হারানো ৩ জনের মরদেহ রয়েছে। এদের একজন প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। হাসপাতালটিতে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ১০ জন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ঢামেকে ১৮ জন আহত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও রোগী আসতে পারে।

    গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি রোগীর চাপ। এ পর্যন্ত ৭২ জন আহত—এর মধ্যে ৪৯ জন ভর্তি, ২৩ জন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।
     
    শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৩ জন। ৬ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
      
    নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত ৪৫ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর, তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
     
    বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফ দেয়া, সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি কিংবা ভিড়ের কারণে অনেকেই আঘাত পেয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন