শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • দেশে ফের ভূমিকম্প

    দেশে ফের ভূমিকম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারের বাইপাইল এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩ দশমিক ৩।

    শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও স্থানীয়ভাবে অনেকে কম্পন টের পেয়েছেন। তিনি বলেন, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।

    এর একদিন আগেই সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সেই ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকালের ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। স্থানাঙ্ক ছিল অক্ষাংশ ২৩.৭৭° উত্তর ও দ্রাঘিমাংশ ৯০.৫১° পূর্ব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন