শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ

    ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    শনিবার সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে, তবে আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

    ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাতের তথ‌্য জানিয়েছে প্রধান উপ‌দেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ত‌বে তা‌দের সাক্ষা‌তের আলোচনার বিষ‌য়ে কো‌নো তথ‌্য জানা‌নো হয়‌নি।

    এর আগে, রাষ্ট্রীয় সফরের জন্য আজ সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাগত জানান।

    পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

    বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় তার সম্মানে আনুষ্ঠানিক নৈশভোজ আয়োজন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন