শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের চিঠি পেয়েছে ইসি: সিইসি

    একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের চিঠি পেয়েছে ইসি: সিইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সরকার একত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

    শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত নির্বাচন বিষয়ক কর্মশালায় তিনি এই তথ্য জানান।

    সিইসি বলেন, “সামনের সপ্তাহে গণভোটের আইন প্রণয়ন করা হবে। আইন পাশ হলে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করবে।” তিনি আরও উল্লেখ করেন, আগের নির্বাচন কমিশন এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, যা বর্তমানে আমাদের মোকাবিলা করতে হচ্ছে। সকল প্রক্রিয়া আইন অনুসারে পরিচালিত হচ্ছে, তাই কোনো বিকল্প নেই।

    জনগণের প্রত্যাশা বিশাল এবং এটি কমিশনের জন্য চ্যালেঞ্জিং হলেও প্রধান লক্ষ্য হলো জাতিকে স্বচ্ছ ও ফ্রি ও ফেয়ার নির্বাচন উপহার দেওয়া। সিইসি মনে করিয়ে দেন, রাজনৈতিক বাস্তবতা সহজ না হলেও স্বচ্ছ নির্বাচনের পর পরিস্থিতি শান্ত হবে এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা দায়িত্ববানভাবে আচরণ করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন