শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • শাহবাগের পিজি হাসপাতালে হঠাৎ আগুন

    শাহবাগের পিজি হাসপাতালে হঠাৎ আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল)–এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের সাতটি ইউনিটের প্রচেষ্টায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, পিজি হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পাঠানো হয়েছে। হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুন লাগে।

    শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ড

    প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

    স্থানীয়রা জানায়, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    এদিকে গতকাল মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন সোয়া পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় ১৫০০ ঘর-বাড়ি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন