শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • প্রশাসনে ব্যাপক রদবদল: তালিকায় ১৫৮ ইউএনও

    প্রশাসনে ব্যাপক রদবদল: তালিকায় ১৫৮ ইউএনও
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের আট বিভাগের ১৬৬টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দেওয়া হয়েছে।
    একই সাথে, সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার আগের ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের বিভিন্ন সরকারি দপ্তরে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

    নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এবং প্রশাসনে গতিশীলতা আনতেই এই ব্যাপক রদবদল করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। নতুন নিয়োগপ্রাপ্ত ইউএনওদের অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা ইউএনওরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি আগামী ৩০ নভেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

    বদলিকৃত কর্মকর্তার দপ্তর/ কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন