শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আরও ৩৯ বাংলাদেশি

    যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আরও ৩৯ বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা কর্মীদের জন্য ব্র্যাক বিমানবন্দর থেকে পরিবহন ও জরুরি সেবা নিশ্চিত করেছে।

    ফেরত আসা ৩৯ জনের মধ্যে ২৬ জন নোয়াখালীর। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুর থেকে দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদী থেকে একজন করে এসেছে। চলতি বছরে এর আগে যুক্তরাষ্ট্র থেকে ১৮৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

    ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন বিএমইটির অনুমোদন নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। সেখানে পৌঁছে তারা মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। বাকি পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে যান, তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরে তারা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

    ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, “যারা বৈধভাবে ব্রাজিলে গিয়েছিলেন, তারা কীভাবে যুক্তরাষ্ট্রে চলে গেল, তা নিয়ন্ত্রণে সরকার বা সংশ্লিষ্ট এজেন্সির কোনো সতর্কতা ছিল কি? প্রতি কর্মী ৩০-৩৫ লাখ টাকা খরচ করে শূন্য হাতে ফেরার এই পরিস্থিতি দায়িত্বহীনতা।” তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা রোধে এজেন্সি ও অনুমোদন প্রক্রিয়ায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

    এর আগে চলতি বছরের ৮ জুন ৪২ জন এবং ৬ মার্চ থেকে ২১ এপ্রিলের মধ্যে আরও অন্তত ৩৪ জন বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। ২০২৪ সালের শুরু থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।

    মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালত বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো হয়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন