শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • নির্বাচন কমিশন ও মন্ত্রণালয়: ২২টি ইস্যুতে বৈঠক চলছে

    নির্বাচন কমিশন ও মন্ত্রণালয়: ২২টি ইস্যুতে বৈঠক চলছে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে অনুষ্ঠিতব্য গণভোটের সার্বিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

    আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।

    নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

    নির্বাচনী আচরণবিধি, নিরাপত্তা ব্যবস্থা, বাজেট বরাদ্দ, শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন এবং নির্বাচনকালীন প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা—প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সভায় আলোচনা হবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন এবং গণভোট সম্পন্ন করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

    ভোটকেন্দ্র গঠন, প্রচার-সচেতনতা, বাজেট ও জনবলসহ ২২টি বিষয়ে আলোচনায় ইতোমধ্যে উপস্থিত হয়েছেন সরকারের ৩৪টি বিভাগের প্রতিনিধি দল। পোস্টাল ভোটিং ও জেলখানায় ভোট প্রদান ও আইনশৃঙ্খলার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে আলোচনায়। এ ছাড়াও বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভোটকেন্দ্রের অবকাঠামো উন্নয়ন, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, পার্বত্য এলাকায় হেলিকপ্টার ব্যবহার, প্রচার কার্যক্রম, পর্যবেক্ষক নিয়োগ, ঋণখেলাপী প্রার্থী বাছাইসহ বিভিন্ন দিক।

    এর আগে, শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষ সাংবাদিকদের সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা করছি। সিইসি বলেন, গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো। সরকার এবং ইসি এসকসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে। তথ্য মন্ত্রণালয়কেও প্রচারণার দায়িত্ব দেয়া হয়েছে।

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো ভালো ছিল না উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী অ্যাকটিভলি কাজ করছে। আগেও ছুরি ছিনতাই হয়েছে। কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি এখনের চেয়ে আরও ভালো হবে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন